এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে রসিক মেয়রের শ্রদ্ধা নিবেদন

আপডেট : ১৪ জুলাই ২০২০, ২২:৩৮

স্টাফ রিপোর্টার, রংপুর

১৪ জুলাই জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে জাতীয় পার্টি করোনা সংক্রমণজনিত বৈশ্বিক পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি অনুসরণ করে নানা কর্মসূচি পালন করেছে। দিবসের প্রথম প্রহরে রংপুর মহানগরীর দর্শনাস্থ পল্লী নিবাসের লিচু বাগানে সদ্যনির্মিত এরশাদের সমাধি অঙ্গনে রংপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা।