মালদ্বীপে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভের সময় ৩৯ বাংলাদেশি আটক

আপডেট : ১৪ জুলাই ২০২০, ২২:৩৮

ইত্তেফাক রিপোর্ট

মালদ্বীপে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভের সময় ৩৯ জন বাংলাদেশি কর্মীকে আটক করা হয়েছে। তারা দেশটির একটি নির্মাণপ্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন। সোমবার তাদের আটক করা হয়। মালদ্বীপ পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, সহিংসতায় জড়ানোর অভিযোগে মোট ৪১ জন অভিবাসী শ্রমিককে আটক করা হয়েছে।

মালদ্বীপের বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, হুলু মালেতে ‘আইল্যান্ড এক্সপার্ট’ নামে একটি কোম্পানিতে পাঁচ শতাধিক বাংলাদেশি শ্রমিক কাজ করতেন। তারা প্রায় পাঁচ মাস ধরে বেতন পাচ্ছিলেন না। সে কারণে সোমবার বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লে ৩৯ বাংলাদেশি শ্রমিককে আটক করা হয়। মালদ্বীপে প্রায় ৩০ হাজার বাংলাদেশি রয়েছেন।