ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুইটি ট্রাকের সংঘর্ষে মনির হোসেন (২২) নামে চালকের সহকারী নিহত হয়েছেন। সোমবার রাতে মহাসড়কের ভরাডোবা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মনির শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার জাঙ্গালিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। ভরাডোবা এলাকায় ঢাকাগামী বালুবোঝাই একটি ট্রাকের চালক মহাসড়কের পাশে চাকা মেরামত করছিলেন। এ সময় একই দিক থেকে আসা অপর একটি বালুবোঝাই ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটি দুমড়েমুচড়ে যায়।
ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, ঢাকা-আরিচা মহাসড়কে সূতিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা অভিমুখী রাবেয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সরস্বতী শর্মা (৬৫) নামে এক নারী পথচারী ঘটনাস্থলেই নিহত হন। সরস্বতী উপজেলার নান্নার গ্রামের কেশব মণ্ডলের স্ত্রী। গতকাল মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।
