চবি সংবাদদাতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। গত সোমবার রাত ১১টার দিকে উপাচার্য ছাড়াও তার স্বামী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মো. লতিফুল আলম চৌধুরী ও মেয়ে রিফাত মোস্তফা সিএমএইচে ভর্তি হন।
এর আগে গত ১১ জুলাই নমুনা পরীক্ষার ফলাফলে তার মেয়ে এবং তিন নাতনিসহ পরিবারের সাত সদস্যের শরীরে করোনা শনাক্ত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্র জানায়, চবি উপাচার্য, তার স্বামী ও মেয়ে গত সোমবার রাত ১১টার দিকে সিএমএইচে ভর্তি হন। বর্তমানে তাদের শারীরিক অবস্থা ভালো আছে।
