করোনা ভাইরাস মুক্ত হলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ফেসবুকে নিজেই এই ‘সুখবর’ সবাইকে দিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ও আপনাদের সবার দোয়ায় আমার করোনা ভাইরাস পরীক্ষার ফল এসেছে নেগেটিভ। আজকে রাতেই ফল জানতে পেরেছি। এই পুরো সময়টায় যারা পাশে ছিলেন, দোয়া করেছেন, অনেকে উদ্বিগ্ন ছিলেন ও নানাভাবে খোঁজ নিয়েছেন বা নেওয়ার চেষ্টা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।’
তবে, মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি এখনো করোনা ভাইরাস মুক্ত হতে পারেননি। মাশরাফি লিখেছেন, ‘শনাক্ত হওয়ার পর দুই সপ্তাহের বেশি পেরিয়ে গেলেও আমার স্ত্রীর করোনা ভাইরাস পরীক্ষার ফল এখনো পজিটিভ। তবে সবার দোয়ায় সে ভালো আছে। তার জন্য দোয়া প্রার্থনা করছি।’
