প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আপডেট : ১৫ জুলাই ২০২০, ০০:০৮

গত ১২ জুলাই দৈনিক ইত্তেফাকে ‘জেল থেকে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করে ইমন’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন ধানমন্ডি এলাকার বাসিন্দা তাহজ্জিব। এক প্রতিবাদলিপিতে তিনি দাবি করেছেন, তিনি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা করছেন। তার নামে কোনো অবৈধ কর্মকাণ্ড বা দেশবিরোধী কাজের অভিযোগ নেই। প্রকাশিত সংবাদে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তার নাম দেওয়া উদ্দেশ্যপ্রণোদিত।

প্রতিবেদকের বক্তব্য

ধানমন্ডি ও হাজারীবাগ থানা এলাকায় শীর্ষ সন্ত্রাসী ইমনের নামে চাঁদাবাজি করা চাঁদাবাজদের একটি তালিকা পুলিশের কাছে আছে। ঐ তালিকা থেকে চাঁদাবাজদের নাম উল্লেখ করে রিপোর্টটি করা হয়েছে। এটি থানা পুলিশের দেওয়া চাঁদাবাজদের তালিকা।