পাকিস্তানে সামরিক বহরে হামলায় আট সৈন্য নিহত

আপডেট : ১৫ জুলাই ২০২০, ০০:২১

পাকিস্তানে একটি সামরিক বহরে হামলায় আট সৈন্য নিহত হয়েছেন। গতকাল বেলুচিস্তানের পাঞ্জগুর জেলায় সামরিক বহরে একদল বন্দুকধারী হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। তবে পাকিস্তানের মিডিয়া ডন আইএসপিআর’র বরাত দিয়ে তিনজন নিহত এবং পাঁচজন আহত হওয়ার কথা জানিয়েছে। আহত পাঁচজনের অবস্থা সংকটজনক।