করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের ছাত্রী, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. আইরিন জামান (ইন্নালিল্লাহি--- রাজিউন)। মঙ্গলবার দুপুর পৌনে ২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ডা. আইরিন জামান ছিলেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের চট্টগ্রাম শাখার সাংগঠনিক সম্পাদক। তিনি হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মুইজ্জুল আকবর চৌধুরীর সহধর্মিণী।
ইত্তেফাক/জেডএইচডি
