পঞ্চগড়ে ক্ষেতের পানিতে পড়ে আতিকুর রহমান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে জেলার বোদা উপজেলার পাচঁপীর ইউনিয়নের বৈরাতি সেনপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। সে ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে।
পাচঁপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির জানান, ওই শিশুটি খেলার সময় সবার অগোচরে বাড়ির পাশের ক্ষেতের আইলের ধারে চলে যায়। এক পর্যায়ে শিশুটি ক্ষেতের পানিতে পড়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়। শিশুটিকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর ক্ষেতের পানিতে তার দেহ ভাসতে দেখে। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে বাসায় নিয়ে আসেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআরএম
