৪৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন ‘প্রিমো এসসেভেন প্রো’

আপডেট : ১৫ জুলাই ২০২০, ১৯:৩১

৪৮ মেগাপিক্সেল ক্যামেরার নতুন স্মার্টফোন বাজারে ছাড়লো দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। দুর্দান্ত ফিচারসমৃদ্ধ ওই ফ্ল্যাগশিপ ফোনটির মডেল ‘প্রিমো এসসেভেন প্রো’। ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান বলেন, নতুন এই ফোনে ক্যামেরার পাশাপাশি হাই পারফরমেন্সের প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এতে শক্তিশালী প্রসেসর ও র্যাম, বেশি জায়গাযুক্ত রম এবং দ্রুত চার্জিংয়ের সুবিধা রাখা হয়েছে। ফোনটির ডিজাইন এবং ফিচার স্মার্টফোনপ্রেমীদের মন জয় করে নিয়েছে। 

৬.৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লের ফোনটির পর্দার রেজ্যুলেশন ২৩৪০ বাই ১০৮০ পিক্সেল। পিএমএমএ ম্যাটেরিয়ালে তৈরি ফোনটির ব্যাককভার আলোতে রঙধনুর মতো বিভিন্ন রঙ ধারণ করার পাশাপাশি স্ক্র্যাচ প্রতিরোধী।

অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেমে পরিচালিত ফোনটিতে ব্যবহূত হয়েছে ২.১ গিগাহার্জের হেলিও পি৭০ প্রসেসর। সঙ্গে রয়েছে দ্রুতগতির ৬ জিবি এলপিডিডিআর৪এক্স র্যাম এবং মালি-জি৭২ এমপিথ্রি গ্রাফিক্স। এর ইন্টারনাল স্টোরেজ ১২৮ জিবি, যা ২৫৬ জিবি মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করবে। ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত পিডিএএফ প্রযুক্তির ৪৮, ৮ এবং ২ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা। যাতে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের আল্ট্রা পিক্সেল মোড। চমত্কার সেলফি তোলার জন্য এর সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা , ৩৯৫০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি, টাইপ সি পোর্টযুক্ত ১০ ওয়াট ওয়ারলেস চার্জিংসহ ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, ফেস আইডি, এআই রেকগনিশন, ফেস আনলক, মাল্টিফাংশনাল ফিঙ্গারপ্রিন্ট, ওটিজি ইত্যাদি।‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত এই ফোনে ৩০ দিনের ইনস্ট্যান্ট রিপ্লেমেন্টসহ এক বছরের বিনামূল্যের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে ওয়ালটন।