ইত্তেফাক রিপোর্ট
টানা পাঁচ কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর এবার দেশের শেয়ারবাজারে টানা পতন প্রবণতা দেখা দিয়েছে। গতকাল বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক কমেছে। এর মাধ্যমে টানা তিন কার্যদিবসেই পতনের মধ্যে থাকল ডিএসই। অবশ্য অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক কিছুটা বেড়েছে।
গতকাল লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৩ পয়েন্ট কমে ৪ হাজার ৯৯ পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক এক পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ এক পয়েন্ট কমে ৯৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনে অংশ নেওয়া ৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৬৪টির। আর ২০৬টির দাম অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২ পয়েন্ট। লেনদেন হয়েছে ১০ কোটি ৭০ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ১৮৪ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৭টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৫টির।
০
