করোনাসৃষ্ট লকডাউনের শুরুর দিকে ইংল্যান্ডের স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়। তবে ‘শিক্ষার জন্যে খাদ্য’ কর্মসূচি বন্ধ হয়নি এ সময়। তবে করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হতেই সেটা বাতিলের ঘোষণা দিলে এর বিরুদ্ধে সোচ্চার হন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। ‘মেক দ্য ইউ টার্ন’ স্লোগানে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ করে শিশুদের খাবার বাবদ বরাদ্দ পাইয়ে দিতে প্রতিবাদ করে সফলও হয়েছেন। এমন কীতির্র কারণে এবার আরেকটা সাফল্যের মুখ দেখছেন রাশফোর্ড। ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন তিনি। এর প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘অতীতে কিংবদন্তিরা এতে ভূষিত হয়েছেন এমন পুরস্কার পাওয়াটা অনেক গর্বের। তবে শিশুদের খাবারের জন্যে লড়াইটা আরও অনেক দিন করতে হবে। অনেক পথ এখনো বাকি।’
