হারিয়ে যাচ্ছে বাঁশশিল্প!

আপডেট : ১৫ জুলাই ২০২০, ২১:৪২

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা

কচুয়ায় দিন দিন বাঁশ আর বেতের তৈরি বিভিন্ন পণ্যের চাহিদা কমে যাওয়ায় ভালো নেই এই শিল্পের কারিগররা। বর্তমানে এই উপজেলায় ১৫টি স্থানে বাঁশশিল্পের দোকান রয়েছে। পালাখাল বাজারের ওবায়েদুল সিলিং হাউজের পরিচালক ওবায়েদুল হোসেন ও অন্য কারিগররা জানান, বাঁশ দিয়ে জাবার, খাঞ্চি, টুকরি, হলপা, কুলা, ঢুলা, ছাইদানি, মাছ ধরার চাঁই ও আন্তা, ঘরের সিলিং, ছালুন, চেয়ারসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র বানানো হয়। বাঁশ-বেতের এসব জিনিসপত্র এক দিকে যেমন পরিবেশবান্ধব অপর দিকে কম মূল্যেরও। বাঁশশিল্পের কদর কমে যাওয়ায় তারা হতাশ।