আগামী সপ্তাহে নিজ মাঠে শ্রীলংকার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ড দলের নেতৃত্ব দেবেন টিম সাউদি। এ ম্যাচে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে ট্রেন্ট বোল্ট ও কলিন ডি গ্র্যান্ডহোমকে বিশ্রাম দেয়া হয়েছে।
শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা অলরাউন্ডার জিমি নিশাম ও ওপেনার মার্টিন গাপটিলকেও রাখা হয়েছে টি-টোয়েন্টি দলে।
আরো পড়ুন: মুখ্যমন্ত্রী মমতার ব্যাডমিন্টন খেলার ভিডিও ভাইরাল
নিউজিল্যান্ড দল: টিম সাউদি(অধিনায়ক), লোকি ফার্গুসন, মার্টিন গাপটিল, স্কট কুজেলেইন, কলিন মুনরো, জিমি নিশাম, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, সেথ রেন্স, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, ইশসোধি, রস টেইলর।
ইত্তেফাক/মোস্তাফিজ
