বৃষ্টিতে নষ্ট হচ্ছে গুদামের খাদ্য

আপডেট : ১৫ জুলাই ২০২০, ২১:৪৩

বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা

বটিয়াঘাটা খাদ্যগুদামের ছাদ ফেটে বৃষ্টির পানিতে নষ্ট হচ্ছে ধান-চাল। পলিথিন দিয়ে বৃষ্টির পানি ঠেকাতে চেষ্টা করা হচ্ছে। বৃষ্টি হলেই ছাদ থেকে ঝপঝপ করে পানি পড়ে বস্তার ওপর। বটিয়াঘাটা খাদ্যগুদাম কর্মকর্তা অসিম কুমার মন্ডল বলেন, গুদাম রক্ষণাবেক্ষণ বিভাগের কর্মকর্তাদের অবহিত করা হলে ছাদ মেরামতের জন্য ঠিকাদার নিয়োগ করেন। তারা বৃষ্টির মধ্যে ছাদ  খোঁড়াখুঁড়ি শুরু করে। ছাদ দিয়ে অঝোর ধারায় বৃষ্টি পড়ায় ধান-চালের বস্তা পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। কোথাও কোথাও বড় বড় ড্রাম বসিয়ে বৃষ্টির পানি ধরা হচ্ছে।