খরাসহিষ্ণু বিনাধান-১৯

আপডেট : ১৫ জুলাই ২০২০, ২১:৪৫

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

বিনাধান-১৯ সরাসরি বপন উপযোগী (ডিবলিং) আউশ ও আমন মৌসুমের একটি জাত। সেচের প্রয়োজন হয় না। লবণাক্ত এলাকা ছাড়া খরাপীড়িত বরেন্দ্র ও পাহাড়ি অঞ্চলসহ সব মধ্যম ও উঁচু জমিতে এই ধানের ফলন হয়। এই জাতের ফলন হেক্টর প্রতি পাঁচ টন। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ঈশ্বরদী উপকেন্দ্রের উদ্যোগে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠানে মঙ্গলবার কৃষকরা তাদের বক্তব্যে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বিনা-১৯ নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।