শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আপডেট : ১৫ জুলাই ২০২০, ২১:৪৬

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

শিবগঞ্জে প্রতিপক্ষের ককটেল বিস্ফোরণে সাইফুদ্দিন আহমেদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন সে মারা যায়। সে উপজেলার শিবগঞ্জ পৌরসভাধীন ৯ নম্বর ওয়ার্ডের মরদানা আইয়ুব বাজার এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অভিযোগ হয়েছে। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মাহবুবুল আলম নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সকালে নিহতের ভাই মুকুল একটি লিখিত অভিযোগ দিয়েছে। মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়ছে। বাকিদেরকেও আটকের চেষ্টা চলছে।