জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট পৌর শহরের বিভিন্ন ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সোমাইয়া আক্তার ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন। এ সময় তিনি জানান, কিছু অসাধু ফার্মেসি ব্যবসায়ী মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করছে এমন অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। পরে পৌর শহরের জালাল সার্জিক্যাল অ্যান্ড মেডিক্যাল স্টোর, মন্ডল মেডিসিন কর্নার, ফারুক মেডিসিন কর্নার—এই তিনটি ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ওষুধ নিরাপত্তায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
