পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে খেতের পানিতে পড়ে আতিকুর রহমান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে জেলার বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের বৈরাতি সেনপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। সে ঐ এলাকার শহিদুল ইসলামের ছেলে। পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির জানান, ঐ শিশুটি খেলার সময় সবার অগোচরে বাড়ির পাশের খেতের আইলের ধারে চলে যায়। এক পর্যায়ে শিশুটি খেতের পানিতে পড়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান শিশুটির মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।
সাদুল্লাপুরে শিশুর মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি জানান, সাদুল্লাপুর উপজেলায় বন্যার পানিতে ডুবে হাসান মোল্লা নামে দেড় বছরের এক শিশু মারা গেছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের হবিবুল্লাপুর গ্রামে এই ঘটনা ঘটে। সে ঐ গ্রামের মো. মহব্বর মোল্লার ছেলে। বনগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন।
