বেনাপোল (যশোর) সংবাদদাতা
বেনাপোল পৌরসভা চলতি ২০২০-২০২১ অর্থবছরের জন্য ৫৪ কোটি ৪০ লাখ ৫৬ হাজার ৩৬ টাকার বাজেট ঘোষণা করেছে। বুধবার পৌরভবন মিলনায়তনে বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন এই বাজেট ঘোষণা করেন। বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেনাপোল কাস্টমস হাউজের বিদায়ী কমিশনার বেলাল হোসেন চৌধুরী, প্রবীণ শিক্ষাবিদ আহসানউল্লাহ মাস্টার, বিশিষ্ট নারী উদ্যোক্তা সাহিদা রহমান সেতু প্রমুখ। এবার বেনাপোল পৌরসভার বাজেটে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। মোট বাজেট বরাদ্দের ১৬ কোটি টাকাই রাখা হয়েছে স্বাস্থ্য খাতের জন্য।
