জয়পুুরহাট প্রতিনিধি
নিষিদ্ধ ট্যাবলেট টাপেন্টাডল বিক্রির সময় জয়পুরহাটের সালমা ফার্মেসির মালিক আবুল কালাম আজাদসহ পাঁচ জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার বিকালে নিষিদ্ধ ট্যাবলেট টাপেন্টাডল বিক্রির সময় হাতেনাতে তাদের আটক করা হয়।
আটককৃত অন্য চার জন হচ্ছে জয়পুরহাট সদরের তাজুর মোড় এলাকার সেলিম হোসেন, পাঁচুরচকের রায়হান হোসেন, দোগাছীর সেলিম রেজা ও সাহেবপাড়ার মুশফিকুর রহমান ওরফে টিটন। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জয়পুরহাট জেলার সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, জয়পুরহাট শহরের সালমা ফার্মেসিতে দীর্ঘদিন থেকে নিষিদ্ধঘোষিত টাপেন্টাডল বিক্রি করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা হয়েছে।
