সন্তান হত্যার অভিযোগে কারাগারে থাকা নারীর ‘আত্মহত্যা’

আপডেট : ১৫ জুলাই ২০২০, ২১:৪৮

মাগুরা প্রতিনিধি

মাগুরা জেলা কারাগারে সুফিয়া বেগম সাথী (৪০) নামে এক নারী হাজতির মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। সে নিজের তিন বছরের শিশুকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় হাজতে আটক ছিলেন। এই ঘটনায় ডিআইজি প্রিজন ও মাগুরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাগুরা জেলা কারাগার পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে মাগুরা কারাগারের জেলার রিতেশ চাকমা বলেন, উক্ত মহিলা মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি আত্মহত্যা করেছেন। এই ঘটনায় ডিআইজি (প্রিজন) ও মাগুরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাগুরা জেলা কারাগার পরিদর্শন করেছেন।