নিকলীর হাওর থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১৫ জুলাই ২০২০, ২১:৪৮

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

নিকলী উপজেলায় হাওর থেকে টিটু তালুকদার (৪২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে জারুইতলা ইউনিয়ন থেকে লাশটি উদ্ধার করা হয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে জেলেরা মাছ ধরার সময় হাওরের পানিতে লাশটি ভাসতে দেখে। পরে জারুইতলা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম মানিক নিকলী থানা পুলিশকে খবর দেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) শামছুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ময়নাতদন্তের জন্য লাশটি কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।