নিয়োগ

আপডেট : ১৫ জুলাই ২০২০, ২১:৪৯

নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমোতাবেক কবি কাজী নজরুল ইসলাম কলেজ (ডিগ্রী অধিভুক্ত), ডাক-খড়খড়ি, থানা-মতিহার, রাজশাহীর জন্য ইতিহাস এবং সমাজবিজ্ঞান বিষয়ে একজন করে প্রভাষক (নিবন্ধনকৃত/ ইনডেক্সধারী); পদার্থ এবং আইসিটি বিষয়ে একজন করে ল্যাব সহকারী (বিজ্ঞানে এস.এস.সি) ও একজন অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর (আইসিটিসহ বিজ্ঞানে এইচ.এস.সি) আবশ্যক। সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগপ্রাপ্ত প্রার্থীরা ১,০০০/- টাকার অফেরতযোগ্য পোস্টাল-অর্ডার, জীবনবৃত্তান্ত, সকল সনদের সত্যায়িত অনুলিপি ও সদ্য তোলা দু’কপি ছবিসহ ২৯-০৭-২০২০খ্রিঃ তারিখের মধ্যে অধ্যক্ষ বরাবরে  আবেদন করুন। —অধ্যক্ষ।         সিকে-৯৩৬

নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমোতাবেক ভিতরবন্দ স্নাতক মহাবিদ্যালয়, ডাকঘর-ভিতরবন্দ, উপজেলা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম এর জন্য পদার্থবিজ্ঞান, রসায়নশাস্ত্র, উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান ও পরিসংখ্যান বিষয়ে ১ (এক) জন করে প্রভাষক (তৃতীয় পদ) (নিয়োগ বিজ্ঞপ্তি চতুর্থবার) এবং নবসৃষ্ট পদে ১ (এক) জন করে জেএসসি/ জেডিসি/সমমান পাশ নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী আবশ্যক। নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী পদের জন্য ৫০০/- (পাঁচশত) টাকার ব্যাংক ড্রাফট/পোস্টাল অর্ডার এবং ৩ (তিন) কপি ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে। প্রভাষক পদে পূর্বের আবেদনকারীদের আবেদন করার প্রয়োজন নেই। প্রভাষক পদগুলো বর্তমানে এমপিওভুক্তির যোগ্য নহে।-অধ্যক্ষ।        সিকে-৯৩৫