আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
করোনাযুদ্ধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দায় স্থাপিত বেসরকারি সংস্থা সিডার স্বাস্থ্য কর্মকর্তা আইরিন পারভীন ও আনোয়ার হোসেন শাকিল। করোনা ভাইরাস সংকটকালে সামনে থেকেই প্রতিরোধযুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন তারা। তাদের পাশে আছেন আরো ১৯ জন স্বাস্থ্য পরিদর্শক। সবার আন্তরিক প্রচেষ্টায় বিশনন্দী ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। বুধবার তারা বিশনন্দী ইউনিয়নের দড়িবিশনন্দী গ্রামে এই সেবা প্রদান করেন। সিডার কর্মকর্তা আইরিন পারভীন জানান, করোনার শুরু থেকে তারা জীবণের ঝুঁকি নিয়ে বিশনন্দী ইউনিয়নের প্রতিটি বাড়ি গিয়ে সেবা প্রদান করে আসছেন। এই চিকিত্সাসেবা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
