সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
সোনারগাঁওয়ে শতাধিক বিএনপি নেতাকর্মীদের মধ্যে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ওয়াহিদ-বিন-ইমতিয়াজ বকুলের উদ্যোগে গতকাল বুধবার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়া পাড়া এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে এ ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়। সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিউদ্দিন আহমেদ ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর।
