ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
ভালুকায় বাদশা টেক্সটাইল ফ্যাক্টরির তুলার গুদামে ভয়াবহ আগুনে পুড়ে গেছে শত শত বেল্ট তুলা। মঙ্গলবার রাত ৯দিকে উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকায় বাদশা টেক্সটাইল মিলে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মনিরুজ্জামান জানান, ভালুকা, ত্রিশাল ও শ্রীপুর হতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। তুলায় আগুন লাগার কারণে সারা রাত থেমে থেমে আগুন জ্বলে।
