বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন উপব্যবস্থাপনা পরিচালক মুক্তিযোদ্ধা মো. বেলায়েত হোসেন গতকাল বুধবার চিকিত্সাধীন অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন থেকে কিডনি জটিলতায় ভুগছিলেন। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বসুন্ধরা গ্রুপের সর্বত্র কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি বলেন, বেলায়েত হোসেনের মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি যা সহজে পূরণ হবে না ।
