কাজী তফিজ উদ্দিন
কাস্টমসের সাবেক সুপারিনটেনডেন্ট কাজী তফিজ উদ্দিন (৭৫) করোনায় আক্রান্ত হয়ে বুধবার বিকালে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। মোহাম্মদপুর হাউজিং সোসাইটির ৪ নম্বর রোডের ১৮৪ নম্বর প্লটে তার বাড়ি। তাকে রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়েছে।
পিকু আহসান হাসিব
মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পিকু আহসান হাসিব (৫৭) গতকাল বুধবার ঢাকার একটি হাসপাতালে কিডনি ও করোনায় আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন। গত সপ্তাহে তার শরীরে করোনা পজিটিভ হলে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে রবিবার তাকে ঢাকা তেজগাঁও এলাকায় ইমপালস হসপিটালে স্থানান্তর করা হয়। সোমবার তার অবস্থার অবনতি হলে গতকাল তার মৃত্যু হয়। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি মো. আবদুর রহমান, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুর হোসেন বুলবুল শোক প্রকাশ করেছেন।
মোহসেনা বেগম
করোনা আক্রান্ত হয়ে নীলফামারী জেলা পরিবার পরিকল্পনা বিভাগের অবসরপ্রাপ্ত পরিদর্শক মোহসেনা বেগম (৬৩) চিকিত্সাধীন অবস্থায় গতকাল বুধবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মঙ্গলবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের রিপোর্টে তার করোনা পজিটিভ হয়। মোহছেনা বেগম বৈশাখী টিভির নীলফামারী জেলা প্রতিনিধি ইসরাত জাহান পল্লবীর মাতা।
