রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ১৫ জুলাই ২০২০, ২২:০৩

জিকরুল হক

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার জিকরুল হক (৭৬) বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বিকালে সৈয়দপুর শহরের নয়াটোলা জামে মসজিদ চত্বরে প্রথম এবং উপজেলার ধলাগাছ উচ্চ বিদ্যালয় মাঠে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় তার গ্রামের বাড়ি সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দোলাপাড়াস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে জাতীয় সংসদের সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার শোক প্রকাশ করেছেন।