শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে মাশরাফির রংপুর

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ১৪:২৩

বিপিএলের উদ্বোধনী ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়েছে নবনির্বাচিত সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন রংপুর রাইডার্স। মাত্র ৩১ রানের মধ্যে ছয়জন ব্যাটসম্যানকে হারিয়েছে দলটি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮.৫ ওভারের খেলা শেষে রংপুরের সংগ্রহ ৬ উইকেটে ৩১ রান। 

শুরুতে পতন হওয়া চার উইকেটের মধ্যে তিনটিই নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার রবি ফ্রাইলিঙ্ক। আর দুুই উইকেট নিয়েছেন নাঈম হাসান। আউট হয়েছেন মেহেদি মারুফ, অ্যালেক্স হেলস, মোহাম্মদ মিঠুন, রিলি রুশো, বেনি হওয়েল ও ফরহাদ রেজা। এই ছয় ব্যাটসম্যানের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।

বিপিএলের ষষ্ঠ আসর এটি। এই আসরের উদ্বোধনী দিনে সন্ধ্যা ৫টা ২০মিনিটে অপর ম্যাচে ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে রাজাশাহী কিংস।

রংপুর রাইডার্স একাদশ: অ্যালেক্স হেলস, মোহাম্মদ মিঠুন, রিলি রুশো, মেহেদি মারুফ, রবি বোপারা, বেনি হাওয়েল, ফরহাদ রেজা, মাশরাফি মর্তুজা, সোহাগ গাজী, নাজমুল ইসলাম ও শরীফ ইসলাম।

আরো পড়ুন: ড. কামাল হোসেনের সংবাদ সম্মেলন বিকালে

চিটাগং ভাইকিংস: মোহাম্মদ শেহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, মুশফিকুর রহিম, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, সিকান্দার রাজা, রবি ফ্রাইলিঙ্ক, নাঈম হাসান, সানজামুল ইসলাম, আবু জায়েদ ও খালেদ আহমেদ।

ইত্তেফাক/কেআই