শাজাহান সিরাজের পরিবারকে ফোনে সান্ত্বনা দিলেন প্রধানমন্ত্রী

আপডেট : ১৫ জুলাই ২০২০, ২২:৩৭

বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার পাঠকারী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা শাজাহান সিরাজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রী ফোনে শাজাহান সিরাজের স্ত্রী রাবেয়া সিরাজ ও তার মেয়ের সঙ্গে কথা বলে শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন এবং গভীর সমবেদনা জানান। শোকবার্তায় প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে শাজাহান সিরাজের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন শাজাহান সিরাজ। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।