গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনায় আক্রান্ত হয়ে আওয়ামী লীগ নেতাসহ ২ জনের মৃত্যু হয়েছে।
এরা হলেন কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা (৪৮) ও কাশিয়ানী সদরের ওষুধ ব্যবসায়ী মাহফুজ মোল্লা (৬০)।
গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, গত ১২ জুলাই রাজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজার শরীরে করোনা শনাক্ত হয়। এ দিনই তিনি গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের করোনা বিভাগের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। পরে স্বজনরা তাকে খুলনা করোনা হাসপাতালে ভর্তি করে। বুধবার (১৫ জুলাই) রাত ৯ টার দিকে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহম্মেদ জানান, কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমনের ওষুধ ব্যবসায়ী পোনা গ্রামের মাহফুজ মোল্লার শরীরে বুধবার করোনা শনাক্ত হয়। রাত ১১ টার দিকে পোনাগ্রামের নিজবাড়িতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ্যাম্বুলেন্স যেতে যেতে তিনি মারা যান। মাত্র ২ ঘন্টার ব্যবধানে কাশিয়ানীর দু’ জনের মৃত্যু হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
ইত্তেফাক/এমএএম
