ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনা ভাইরাস মহামারি নিয়ে একটি স্বাধীন তদন্ত হবে বলে ঘোষণা দিয়েছেন। গতকাল তিনি এই প্রথমবারের মতো এই ঘোষণা দিলেন। তবে এই তদন্ত ঠিক এই মূহুর্তে হচ্ছে না। তিনি বলেছেন, একটা মহামারির মাঝখানে এই কাজে বিপুল সরকাির সময় ব্যয় করা ঠিক হবে না। তবে তিনি বলেছেন, সরকার এই মহামারি থেকে ভবিষ্যতের জন্য শিক্ষা নিতে চায়। সেই লক্ষ্যে এই মহামারির সময় কী ঘটেছিল, তা নিয়ে একটি স্বাধীন তদন্তের অঙ্গীকার করেন তিনি। ব্রিটেনের বিরোধী দলগুলো অনেক দিন ধরেই করোনা ভাইরাস সরকার যেভাবে মোকাবেলা করেছে, তা নিযে স্বাধীন তদন্তের দাবি জানাচ্ছিল। —বিবিসি
