থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী সমকিড জাতুসরিপিতাক, অর্থমন্ত্রী উত্তমা সাভানয়না, জ্বালানিমন্ত্রী সন্ত্রিয়াত সন্তিজিরাওয়াং, উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী সুভিত মেইসিনি এবং প্রধানমন্ত্রী অফিসের ডেপুটি সেক্রেটারি জেনারেল কোবসাক পুত্রকাউল পদত্যাগ করেছেন। গতকাল বুধবার তারা প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। প্রধানমন্ত্রী তার এক ঘনিষ্ট সহযোগীকে জানিয়েছেন, তিনি পদত্যাগের কথা শুনেছেন। তবে পদত্যাগপত্র দেখেননি। জানা গেছে, ক্ষমতাসীন পালাং প্রচারত পার্টির চাপেই তারা পদত্যাগ করেছেন। —ব্যাংকক পোস্ট
