নিয়ম ভাঙায় দল থেকে বাদ পড়লেন জোফরা আর্চার

আপডেট : ১৬ জুলাই ২০২০, ১৬:৫২

সিরিজ বাঁচানোর ম্যাচে ইংলিশ শিবিরে আসলো বড় ধরনের এক দুঃসংবাদ। বায়ো সিকিউর নিয়ম ভঙ্গ করায় জোফরা আর্চারকে বাদ দেয়া হয়েছে। যদিও তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ক্যারিবীয়দের কাছে হারলেও দারুণ ফর্মে ছিলেন আর্চার। 

বৃহস্পতিবার এক বিবৃতিতে ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, আর্চারকে এখন পাঁচদিনের আইসোলেশনের মধ্য দিয়ে যেতে হবে। সেই সঙ্গে দুটি টেস্টে করোনা নেগেটিভ প্রমাণ করতে হবে। সেটা আইসোলেশন পিরিয়ড শেষ হলেই করা হবে। এ ব্যাপারে ওয়েস্ট ইন্ডিজ দলকে জানানো হয়েছে এবং আমাদের পদক্ষেপে তাদের সন্তুষ্টির কথা জানিয়েছে।

নিজের আচরণে দুঃখ প্রকাশ করেছেন আর্চার, যা করেছি তাতে আমি খুবই দুঃখিত। আমি শুধু নিজেকে না, পুরো দলকে বিপদে ফেলেছি। আমার ভুলের সব দায়ভার স্বীকার করছি। ওল্ড ট্রাফোর্ড টেস্ট খেলতে না পেরে আর্চার খুবই কষ্ট পাচ্ছেন। কেন না এই টেস্টের সঙ্গে জড়িয়ে আছে ৩২ বছরের ইতিহাস ধরে রাখার একটা লড়াই। গুরুত্বপূর্ণ এই ম্যাচটি খেলতে না পারায় আমি হতাশ। বিশেষ করে সিরিজ যে অবস্থায় আছে। উপলব্ধি করতে পারছি, দুই দলকেই হতাশ করেছি এবং আমি আবারও দুঃখিত।’ সাউদাম্পটন টেস্টে প্রথম ইনিংস উইকেট শূন্য থাকলেও পরের ইনিংসে ৩ উইকেট নিয়ে বিপদে ফেলেছিলেন ক্যারিবীয়দের।

নিঃসন্দেহে আর্চারের এভাবে বাদ পড়া ইংল্যান্ডকে দুর্বল করে দেবে। সেটি তিনি নিজেও বুঝতে পারছেন। বলেছেন, টেস্ট ম্যাচ থেকে বাদ পড়ে খুবই খারাপ লাগছে, বিশেষ করে এখন সিরিজের যে অবস্থা। আমি দুই দলকেই হতাশ করেছি।

আর্চার বাদ পড়ায় এখন স্যাম ক্যারেন, ওলি রবিনসন ও ক্রিস ওকসের মাঝে যেকোনো দু’জন দ্বিতীয় টেস্টের দলে ঢুকবেন।

ইত্তেফাক/এসআই