ধারাবাহিক নাটক ‘মধ্যবর্তিনী’

আপডেট : ১৬ জুলাই ২০২০, ২০:৪২

দীপ্ত টিভিতে শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘মধ্যবর্তিনী’। রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্রুপদী গল্প মধ্যবর্তিনীর অনুপ্রেরণায় ধারাবাহিকটি লিখেছেন আহমেদ খান হীরক এবং পরিচালনা করেছেন রাজু খান। নাটকটিতে অভিনয় করেছেন সোহানা সাবা, আনিসুর রহমান মিলন, শারমিন আঁখি, ডলি জহুর, সাবেরী আলম, শতাব্দী ওয়াদুদ, কল্যাণ কোরাইয়া, নাবিলাসহ অনেকে। মায়ের মতো শাশুড়ি, বোনের মতো ননদ আর বন্ধুর মতো স্বামী নিয়ে শাম্মী সংসার। অপূর্ণতা যদি কিছু থেকেই থাকে তাহলে সেটা একটা সন্তান। শাম্মী কোনোদিন মা হতে পারবে না। পরিবারের কোনো চাপ না থাকলেও শাম্মীর নিজের ভেতরেই যেন এই একটা কষ্টটা পোড়ায়।