আরো এক মৌসুম থাকছে পাঁচ বদলি

আপডেট : ১৬ জুলাই ২০২০, ২১:১৮

ফুটবলে পাঁচ বদলির নিয়ম থাকছে আরো একটি বাড়তি মৌসুম। গত বুধবার ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড সভা শেষে এ সিদ্ধান্ত নেয়।

শুরুর দিকে চলতি ২০২০ সালের শেষ পর্যন্ত সব টুর্নামেন্টে পাঁচ বদলির নিয়ম ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুসারে ২০২১ মৌসুমের আগস্টের আগ পর্যন্ত ব্যবহার করা যাবে এ নিয়ম। আন্তর্জাতিক ফুটবলের জন্যে এ নিয়ম প্রযোজ্য হবে আগামী বছরের আগস্ট পর্যন্ত। ফলে আগামী বছর অনুষ্ঠেয় কোপা আমেরিকা আর ইউরোতেও পাঁচ বদলি দেখার সম্ভাবনা থাকছে। তবে আগের মতোই এ নিয়ম ব্যবহার সম্পূর্ণভাবে টুর্নামেন্ট কর্তৃপক্ষের ওপর নির্ভর করবে বলে জানিয়েছে ফুটবলের নিয়ম প্রবর্তক প্রতিষ্ঠানটি।