দাবা অলিম্পিয়াডের জন্য দল গঠন

আপডেট : ১৬ জুলাই ২০২০, ২১:২১

বিশ্ব দাবা অলিম্পিয়াডের জন্য ১৪ সদস্য বাংলাদেশ দাবা দল গঠন করা হয়েছে। দলের অধিনায়ক হলেন ড. শোয়েব রিয়াজ আলম ও রিজার্ভ অধিনায়ক আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ন শাকিল।  আগামী ২২ জুলাই হতে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হবে বিশ্ব দাবা অলিম্পিয়াড। খেলোয়াড়রা হলেন ঃ গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন, মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা। অতিরিক্ত দাবাড়ুরা হলেন ঃ ফিদে মাস্টার তৈয়বুর রহমান, গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, ক্যান্ডিডেট মাস্টার জিয়ার ছেলে তাহসিন তাজওয়ার জিয়া, মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার শারমীন সামিহা সিম্মী। প্রথম পর্ব বেজ ডিভিশন এরপর ডিভিশন ৪, ডিভিশন ৩, ডিভিশন ২, টপ ডিভিশন, দ্বিতীয় পর্বে প্লে-অফ, প্রিলিমিনারি রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল। প্রতিটি ম্যাচ ছয়টি বোর্ডে অনুষ্ঠিত হবে যার মধ্যে দুইটি ওপেন বোর্ড, দুইটি মহিলা বোর্ড, একটি ওপেন বোর্ড অনূর্ধ্ব-২০ এবং একটি বালিকা বোর্ড অনূর্ধ্ব-২০।