করোনায় প্রাণ হারালে কক্সবাজার জেলা পুলিশ কনস্টেবল ছোটন দেব (২৯)। বৃহস্পতিবার ভোরে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলেন জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।
প্রয়াত ছোটন দেব চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাতাজুড়ি ধামদর হাট এলাকার সাধন দেবের ছেলে ও কক্সবাজার জেলা পুলিশের সদস্য (কনস্টেবল) হিসেবে কর্মরত ছিলেন তিনি।
পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, ছোটন দেব সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে গত ১০ জুন করোনা ‘পজিটিভ’ হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়েছিলো। সেখানে গত এক সপ্তাহ যাবত তাকে আইসিইউ’তে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরে বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।
তিনি আরও বলেন, ছোটন কক্সবাজার জেলা পুলিশের প্রথম সদস্য যে করোনায় মৃত্যুবরণ করলো। ছোটন ছাড়াও কক্সবাজার জেলা পুলিশের আরো ১৩৪ জন বিভিন্ন পদ মর্যাদার সদস্য গত চার মাসে মানবিক সেবা দিতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কনস্টেবল ছোটনসহ এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ৫১ জন বৈশ্বিক মহামারী করোনায় মৃত্যুবরণ করলো।
ইত্তেফাক/এসি
