রূপালী ব্যাংক লিমিটেডের কৃষি ও পল্লিঋণ বিভাগের উদ্যোগে সারাদেশের ১০টি বিভাগীয় কার্যালয়ের জিএম এবং সব জোনাল ম্যানেজারের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে কৃষিঋণ বিতরণবিষয়ক এক পর্যালোচনা সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদউল্লাহ আল মাসুদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন
