ঈদুল আজহা উপলক্ষ্যে ওয়াকার ফুটওয়্যারে পাওয়া যাচ্ছে হরেক রকমের জুতা। সেই সঙ্গে পণ্য কেনার ওপর ১৫ শতাংশ পর্যন্ত ছাড় মিলছে আরএফএল গ্রুপের জুতার ব্রান্ড ‘ওয়াকার’-এ। ওয়াকার ফুটওয়্যারের প্রধান পরিচালন কর্মকর্তা কামরুল হাসান বলেন, এবারে ঈদ উপলক্ষ্যে ক্রেতারা ওয়াকার ফুটওয়্যারের শোরুম থেকে এক জোড়া জুতা কিনলে ৫ শতাংশ ছাড়, দুই জোড়া কিনলে ১০ শতাংশ ছাড় এবং তিন জোড়া কিনলে ১৫ শতাংশ ছাড় পাচ্ছেন। এছাড়া ই-কমার্স সাইট ‘অথবা ডটকম’ (www.othoba.com) থেকে নির্দিষ্ট ডিজাইনের জুতা কিনলে মিলছে ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ৭০টি শোরুম রয়েছে ওয়াকার ফুটওয়্যারের। এসব শোরুমে লেডিস, জেন্টস ও কিডস—এই তিন ক্যাটাগরিতে প্রায় ৬৫০ আকর্ষণীয় ডিজাইনের পণ্য প্রদর্শিত হচ্ছে। পণ্যগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ডিজাইনের ক্যাজুয়াল সু, স্পোর্টস সু, কিডস সু ও সব বয়সির জন্য আকর্ষণীয় ডিজাইনের জুতা। পাশাপাশি রয়েছে ব্যাগ, মানিব্যাগ, বেল্টসহ নানা ধরনের ফ্যাশন এক্সেসরিজ। —প্রেস বিজ্ঞপ্তি
