সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট : ১৬ জুলাই ২০২০, ২১:৪৩

করোনা মহামারিতে দুর্গম পাহাড়ের হতদরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোনের দুর্গম ঠান্ডাছড়ি, হাতিমুড়া, দাতকুপ্যা, ইসলামনগর, মাইসছড়ির বলিপাড়া, প্রজ্ঞাবংশ শিশুসদনে বসবাসরত দুস্থ পাহাড়ি ও বাঙালি অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, চিনি, তেল, সাবানসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী তুলে দেন জোন অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদি হাসান। খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।