ব্যস্ত সময় পার করছেন কামাররা

আপডেট : ১৬ জুলাই ২০২০, ২১:৪৩

কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামাররা। কামারশালাগুলোতে কাজের চাপ বেড়ে যাওয়ায় দিনরাত কাজ করেও ভিড় সামলাতে পারছেন না তারা। দাউদকান্দির গৌরীপুরে দা, কুড়াল, টাকশাল, ছেনি ও ছুরিসহ গরু জবাই বা কাটার যন্ত্র তৈরি এবং পুরোনো যন্ত্রপাতি শান দিতে প্রতিদিন অসংখ্য গ্রাহক ভিড় জমাচ্ছেন। মানিক কর্মকার ও শংকর কর্মকার বলেন, ঈদের মৌসুমে এক মাস বা ২০/২৫ দিন দৈনিক ১ হাজার থেকে দেড় হাজার টাকা রোজগার করা যায়। অন্য সময় এমনটি হয় না। রোদ-বৃষ্টি উপেক্ষা করে সারা বছর টিকে থাকি।