মির্জাপুরে করোনার নমুনা টেস্টে দুর্ভোগের শিকার হতে হচ্ছে। দিনের পর দিন ঘুরে রিপোর্ট না পেয়ে বিপাকে পড়তে হচ্ছে। লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন, কুমুদিনী হাসপাতালে করোনার নমুনা টেস্টের জন্য একটি পিসিআর ল্যাব স্থাপনের জন্য দাবি জানানো হয়েছে। মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বলেন, টাঙ্গাইল জেলায় করোনা টেস্টের জন্য পিসিআর ল্যাব স্থাপন না হওয়ায় আক্রান্ত রোগীদের টেস্টের রিপোর্ট পেতে ১০-১৫ দিন সময় লাগছে।
