চাটমোহর থানা পুলিশ বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে অস্ত্রসহ একাধিক মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী কুতুব উদ্দিনকে (৪৫) গ্রেফতার করেছে। তার কাছ থেকে একটি দেশি তৈরি এলজি ওয়ান স্যুটার গান জব্দ করা হয়।
কুতুব উদ্দিন উপজেলার ফৈলজানা ইউনিয়নের বড় দুবলাপাড়া গ্রামের দিরাই প্রামাণিকের ছেলে। চাটমোহর থানার ইন্সপেক্টর (তদন্ত) হান্নান মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের দক্ষিণ সেনগ্রাম থেকে অস্ত্রসহ কুতুব উদ্দিনকে গ্রেফতার করা হয়। চিহ্নিত সন্ত্রাসী কুতুব উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
