২৪ চীনা নাগরিকসহ নীলফামারীতে নতুন ৩৮ জনের করোনা পজিটিভ

আপডেট : ১৬ জুলাই ২০২০, ২১:৪৮

নীলফামারী উত্তরা ইপিজেডের ২৪ জন চীনা নাগরিকসহ জেলায় নতুন করে ৩৮ জনের শরীরে করোনা পজিটিভ এসেছে। বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন ডা. রনজিত্ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা স্বাস্থ্য বিভাগ ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের রিপোর্টে এ তথ্য পাওয়া গেছে। নতুন করে করোনা পজিটিভদের মধ্যে নীলফামারী উত্তরা ইপিজেডের ২৮ জনের মধ্যে ২৪ জন চীনা নাগরিক। জেলা স্বাস্থ্য বিভাগের সূত্র মতে, এ পর্যন্ত নীলফামারী জেলায় সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৩৬ জন। সুস্থ হয়ে ফিরে গেছে ৩৮১। ঢাকা ও রংপুরে চিকিত্সাধীন রয়েছে ১৫ জন। মারা গেছেন ২ নারীসহ ৯ জন।