আটোয়ারীতে সামাজিক দূরত্ব মেনে পশুর হাট বসানোর সিদ্ধান্ত

আপডেট : ১৬ জুলাই ২০২০, ২১:৫০

পঞ্চগড়ের আটোয়ারীতে আসন্ন কোরবানি ঈদকে ঘিরে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ মাঠে অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামানের সভাপতিত্বে বৃহস্পতিবার পরিষদের হলরুমে অনুষ্ঠিত জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। জরুরি সভায় পরামর্শকমূলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম। সভায় আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে ১১ সদস্যের কমিটি করে অস্থায়ী পশুর হাট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।