খুলনায় বৃহস্পতিবার সেমাই তৈরির কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার। বৃহস্পতিবার নগরীর খালিশপুর পিপলস গেট এলাকায় ‘সেলিনা সেমাই’ নামক মিলে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার খুলনার সহকারী পরিচালক শিকদার শাহিনুর আলম জানান, অস্বাস্থ্যকর পরিবেশ, নোংরা ও দুর্গন্ধযুক্ত আটা-ময়দা দিয়ে সেমাই তৈরি এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে প্রতিষ্ঠানের মালিক আবুল হাসেমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে পুলিশ এবং এনএসআই সদস্যরা উপস্থিত ছিলেন।
