করোনা ভাইরাসের বিষয়ে সঠিক তথ্য মানুষের কাছে তুলে ধরার জন্য এবং পেশাগত দায়িত্ব পালনকালে নিজেদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ‘সাংবাদিকদের জন্য কোভিড-১৯ বিষয়ক’ অনলাইন প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। বৃহস্পতিবার দিনব্যাপী কুমিল্লায় কর্মরত ২৫ জন সাংবাদিক এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কোর্সের সমন্বয় করেন পাবলিক হেলথ অ্যান্ড ইনফরম্যাটিক্স বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এর সহযোগী অধ্যাপক ডা. মো. খালেকুজ্জামান, এসবিসিসি এডভাইজার, জন্স হপকিন্স সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ, জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় ডা. ফয়সাল মাহমুদ, একই প্রতিষ্ঠানের আউটরীচ ম্যানেজার এএফএম ইকবাল ও প্রজেক্ট ম্যানেজার শরীফ হোসেন সাইমুম, বিএমএসএফ-এর মহাসচিব খায়রুজ্জামান কামাল। কোর্সটি পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক ও বিএমএসএফ-এর কমিউনিকেশন কর্মকর্তা সৈয়দ সফি ও শাপলা রহমান।
